এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে ঢিল ছুড়লে খালেদ মোর্শেদ নামে এক গার্ড (পরিচালক) আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।
জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করার পরপরই ট্রেনের বাইরে থেকে ছোড়া একটি ঢিল খালেদ মোর্শেদের মাথায় আঘাত হানে। এতে তার মাথায় ফুলে যায় এবং তিনি ব্যথা অনুভব করেন।
আহত খালেদ মোর্শেদ বলেন, “আমি পারাবত এক্সপ্রেসে কন্ট্রাক্টর গার্ড হিসেবে দায়িত্বে ছিলাম। আমার বগি থেকে খাবার বগিতে যাওয়ার সময় ট্রেন চলন্ত অবস্থায় ছিল। হঠাৎ একটি ঢিল জানালায় আঘাত করে এবং পরে সেটি আমার মাথায় লাগে। পরে বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।”
তিনি আরও জানান, আখাউড়া-সিলেট রেলসেকশনের নোয়াপাড়া এলাকায় প্রায়ই ট্রেনে ঢিল ছোড়ার ঘটনা ঘটে থাকে। বিশেষ করে শিশু-কিশোরদের খেলার ছলে এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করতে দেখা যায়।
এ অবস্থার অবসানে তিনি স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি কামনা করেন, যেন এমন ঘটনা আর না ঘটে।
অক্টোবর ২৫, ২০২৪
জুন ১৭, ২০২৫
জুন ১২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।