এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র সচল অ্যাম্বুলেন্সটি সাপ্তাহ খানেক আগে বিকল হয়ে পড়েছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ রোগী ও তাদের স্বজনেরা। হাসপাতালটিতে আগে থেকেই একটি অ্যাম্বুলেন্স নষ্ট অবস্থায় পড়ে ছিল। বর্তমানে কার্যকর কোনো অ্যাম্বুলেন্স না থাকায় সংকট আরও তীব্র হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫০ শয্যার হাসপাতালটিতে দুটি অ্যাম্বুলেন্স থাকার কথা থাকলেও বর্তমানে ব্যবহারযোগ্য কোনো অ্যাম্বুলেন্সই নেই। সম্প্রতি নষ্ট হওয়া অ্যাম্বুলেন্সটির দুটি চাকা বিকল হয়ে যাওয়ায় সেটিও গ্যারেজে পড়ে আছে। তার আগে থেকেই আরেকটি অ্যাম্বুলেন্স বহু বছর ধরে অচল অবস্থায় ছিল এবং এখন সেটির অস্তিত্বও নেই বলে জানিয়েছেন স্থানীয়রা।
এই অবস্থায় জরুরি চিকিৎসার প্রয়োজনে রোগীদের বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করে বেশি অর্থ খরচ করে চট্টগ্রাম কিংবা কক্সবাজারের দিকে যেতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে নিম্ন আয়ের মানুষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভন দত্ত জানান, অ্যাম্বুলেন্স বিকল এবং হাসপাতালের জনবল ও সরঞ্জাম সংকটের বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁর দাবি, বিষয়টি তাঁর জানা আছে এবং তিনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন।
হাসপাতালে বর্তমানে দুইজন মেডিকেল অফিসার (ডা. ফরহাদ ও ডা. সোলায়মান) এবং তিনজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কর্মরত রয়েছেন। উপ-সহকারীদের মধ্যে একজন পুরুষ এবং দুইজন নারী।
লামা হাসপাতালটি শুধু লামা উপজেলা নয়, পাশ্ববর্তী চকরিয়ার বমুবিলছড়ি ইউনিয়ন ও আলীকদম উপজেলার রোগীরাও এখানে চিকিৎসা নিতে আসেন। এমন একটি গুরুত্বপূর্ণ সেবাদানকারী প্রতিষ্ঠান নানান সংকটে পড়ে কার্যত রুগ্নদশায় পতিত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বান্দরবান জেলা পরিষদের তদারকি ও ব্যবস্থাপনার ঘাটতির কারণেই এই সংকট আরও জটিল আকার ধারণ করছে। অ্যাম্বুলেন্সগুলো মেরামত করে কাজে লাগানোর ব্যাপারে কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতা পরিস্থিতিকে আরও করুণ করে তুলেছে।
সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই সেবাবঞ্চিত অবস্থার কারণে অনেক রোগীর জীবন বিপন্ন হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
নভেম্বর ২৬, ২০২৪
সেপ্টেম্বর ২৫, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।