এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরগুনার বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর স্ত্রীর উপর হামলা ও প্রচার প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগে রিটার্নিং কর্মকর্তা কাছে অভিযোগ করেন হেলিকপ্টার প্রতীকের প্রার্থী আব্দুস সোবাহান। রোববার দুপুর এক টার দিকে তিনি এর অভিযোগ দেন। পর বিকেল তিনটার দিকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে বরগুনা সাংবাদিক ইউনিয়নে তিনি সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে হেলিকাপ্টার প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আবদুস সোবহান তার বক্তব্যে বলেন, রবিবার ১২ মে বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নে তার প্রতিকের প্রচারণা করতে জান তার স্ত্রী সহ বেশ কয়েকজন মহিলা কর্মী। এ সময়
মটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমানের সমর্থক সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী শরীফের ছেলে জাফর শরীফ, আজিম শরীফসহ ৮/১০জন লোক তার প্রচারণায় বাধা দেয়। তার স্ত্রীসহ মহিলা কর্মীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে এবং এলাকা থেকে বের করে দেয়। এঘটনায় তিনি প্রতিকার চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।
ঘটনার বিষয়ে কথা বলার জন্য মটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেরনি ।
বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল হাই আল হাদী বলেন, হেলিকপ্টার প্রতীকের প্রার্থী আব্দুস সোবাহান তার নির্বাচনীয় প্রচার প্রচারণায় বাধা দেয়ার একটি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে নির্বাচনীয় বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।