এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
হেফাজতে ইসলামের বিরুদ্ধে হেযবুত তওহীদের নেতাকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, মিথ্যাচার, ফতোয়াবাজি ও দেশ থেকে উৎখাতের হুমকির প্রতিবাদে এবং সংগঠনের সদস্যদের জান-মালের নিরাপত্তার দাবিতে পিরোজপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) স্বরূপকাঠি অনলাইন প্রেসক্লাব মিলনায়তনে পিরোজপুর জেলা হেযবুত তওহীদের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেযবুত তওহীদের বরিশাল অঞ্চলের সভাপতি রুহুল আমীন মৃধা। সংগঠনের পিরোজপুর জেলা সভাপতি মো. সুমন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা সভাপতি মো. শফিকুল আলম উখবাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ১ আগস্ট নোয়াখালী জিলা স্কুল মাঠে হেফাজতে ইসলামের ব্যানারে আয়োজিত সমাবেশ থেকে হেযবুত তওহীদের বিরুদ্ধে উসকানিমূলক, কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন বক্তব্য দেওয়া হয়েছে। বক্তারা হেযবুত তওহীদের ইমাম ও সদস্যদের বিরুদ্ধে হিংসাত্মক বক্তব্য দেওয়ার পাশাপাশি সংগঠনের আস্তানা গুঁড়িয়ে দেওয়া এবং দেশ থেকে বিতাড়নের সরাসরি হুমকি প্রদান করেন।
নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, নোয়াখালীর ঘটনার পর থেকে দেশের বিভিন্ন স্থানে হেযবুত তওহীদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। বিভ্রান্তিকর তথ্যসম্বলিত হ্যান্ডবিল তৈরি করে বিভিন্ন হাট-বাজার, মসজিদ ও মাদ্রাসায় বিলি করা হচ্ছে। এমনকি ধর্মীয় সভা-সমাবেশ, ওয়াজের মঞ্চ এবং জুমার খুতবা ব্যবহার করেও সাধারণ মানুষকে উসকে দেওয়া হচ্ছে। এর ফলে হেযবুত তওহীদের নেতাকর্মীদের জীবন, বাড়িঘর ও কার্যালয়ের ওপর বড় ধরনের মব সহিংসতা বা হামলার আশঙ্কা দেখা দিয়েছে।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ দাবি করেন, হেযবুত তওহীদ একটি অরাজনৈতিক, শান্তিপূর্ণ ও সংস্কারমূলক আন্দোলন। দেশের আইন ও সংবিধানের প্রতি পূর্ণ আস্থা রেখে সংগঠনটি দীর্ঘদিন ধরে উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও ধর্মব্যবসার বিরুদ্ধে কাজ করে আসছে। বিভিন্ন সময়ে অপপ্রচার ও আইনি হয়রানির শিকার হলেও আদালতের রায়ে তাদের কোনো সদস্য কখনো অপরাধী সাব্যস্ত হননি।
সংবাদ সম্মেলন থেকে উত্থাপিত দাবিসমূহ:
১. উসকানিদাতা, ফতোয়াবাজ ও হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করে উসকানিমূলক প্রচারণা চালানো বন্ধ করতে হবে।
৩. হেযবুত তওহীদের কার্যালয়, সদস্যদের পরিবার ও তাদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৪. সংগঠনের সদস্যদের সাংবিধানিক ও ধর্মীয় মতপ্রকাশের পূর্ণ অধিকার বজায় রাখতে হবে।
একই সঙ্গে ধর্মীয় বিদ্বেষ, মব সহিংসতা ও উগ্রবাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের জন্য স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং দেশের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান বক্তারা।
মার্চ ১০, ২০২৫
সেপ্টেম্বর ২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।