এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আরধীপাড়া নাসিমা শফি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাওহীদ হোসেন মুরসালিন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে। প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে।
রোববার (১২ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে।
তাওহীদ হোসেন মুরসালিন শ্রীনগর উপজেলার শ্রীনগর সদর ইউনিয়নের আরধীপাড়া সবুজপাড়া গ্রামের বাছের শেখের কনিষ্ঠ ছেলে।
তাওহীদ হোসেন মুরসালিনের অভিভাবকরা জানান, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং কঠোর পরিশ্রমের ফলে সে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করতে পেরেছে।
আগামী দিনেও তাওহীদ হোসেন মুরসালিন যেন তার মেধার আলো দিয়ে দেশ ও দশের মুখ উজ্জ্বল করতে পারে সেজন্য তারা সবার কাছে দোয়া চেয়েছেন। তার শিক্ষকমণ্ডলীও তাওহীদ হোসেন মুরসালিনের এই কৃতিত্বে গর্বিত।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।