এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
টাঙ্গাইলের কালিহাতীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ১৫ জনের মধ্যে ১১ জনের মরদেহ তাদের গ্রামের বাড়ি নওগাঁয় পৌঁছেছে। সোমবার (২৫ মে) গভীর রাতে মরদেহবাহী অ্যাম্বুলেন্সগুলো জেলায় পৌঁছালে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার আকাশ-বাতাস।
জানা গেছে, সোমবার ভোরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে গেলে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। নিহতদের মধ্যে ১১ জনের বাড়িই নওগাঁর বিভিন্ন গ্রামে। এর মধ্যে রাজেন্দ্রবাটি ডেবরা গ্রামেরই রয়েছেন ৬ জন। আজ মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টার দিকে জানাজা শেষে তাদের দাফন করার কথা রয়েছে।
এদিকে, পাকুরিয়া গ্রামের দুই সহোদর মাইনুল ও গিয়াস উদ্দিন এবং মুশিদপুর গ্রামের মইনুরের মরদেহ রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। প্রিয়জনদের হারিয়ে গ্রামগুলোতে এখন কেবলই শোকের মাতম।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান জানান, নিহতদের দাফন ও শেষকৃত্য সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
উল্লেখ্য, সোমবার ভোরে উত্তরবঙ্গগামী পণ্যবাহী ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের ওপর থাকা যাত্রীদের মধ্যে ১৫ জন প্রাণ হারান।
মার্চ ১৫, ২০২৫
সেপ্টেম্বর ১২, ২০২৫
মার্চ ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১২ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১২ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।