এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘদিন ধরে ব্রাজিল জাতীয় দলের বাইরে থাকা নেইমারের ভক্তদের জন্য অবশেষে সুখবর মিলেছে। আসন্ন বিশ্বকাপের জন্য ব্রাজিলের ৫৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা পেতে যাচ্ছেন এই মহাতারকা।
কার্লো আনচেলত্তি সেলেসাওদের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে নেইমারের জাতীয় দলে ফেরা নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছিল। বিশ্বকাপ দলে তিনি আদৌ জায়গা পাবেন কি না, তা নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সব শঙ্কা দূরে সরিয়ে ব্রাজিলের খ্যাতনামা সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র সাংবাদিক ডিয়োগো দান্তাস জানিয়েছেন, আনচেলত্তির ৫৫ সদস্যের প্রাথমিক দলে নেইমার থাকছেন। শুধু নেইমারই নন, এই তালিকায় জায়গা পেতে যাচ্ছেন চেলসির তরুণ প্রতিভা এস্তেভাও।
ফিফার নিয়ম অনুযায়ী, আগামী ১১ মের মধ্যে প্রতিটি দলকে ৩৫ থেকে ৫৫ জনের একটি প্রাথমিক তালিকা জমা দিতে হবে। ফিফা এই তালিকা যাচাই-বাছাইয়ের জন্য ব্যবহার করলেও তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে না। পরবর্তীতে ১ জুনের মধ্যে কোচদের এই তালিকা কাটছাঁট করে ২৩ থেকে ২৬ জনের চূড়ান্ত দল ফিফার কাছে জমা দিতে হবে। নিয়ম অনুযায়ী, চূড়ান্ত দলের কোনো খেলোয়াড় চোটে পড়লে প্রাথমিক তালিকা থেকেই বদলি খেলোয়াড় বেছে নিতে হবে।
আগামী ২ জুন ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া সব দেশের চূড়ান্ত স্কোয়াড আনুষ্ঠানিকভাবে একসঙ্গে প্রকাশ করবে। তবে অংশগ্রহণকারী দেশগুলো চাইলে এর আগেই নিজেদের মতো করে চূড়ান্ত দল ঘোষণা করতে পারে। সেই অনুযায়ী, ব্রাজিল ভক্তদের চোখ এখন ১৮ মের দিকে। ওই দিনই কার্লো আনচেলত্তি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন বলে জানা গেছে। কোচ আগেই ইঙ্গিত দিয়েছেন, নিজেকে পুরোপুরি ফিট প্রমাণ করতে পারলেই কেবল ১৮ মের চূড়ান্ত ২৬ সদস্যের দলে জায়গা নিশ্চিত হবে নেইমারের।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।