এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রোয়াংছড়িতে অতিদরিদ্র পরিবারের আয় বৃদ্ধি এবং শিশুদের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ৪২টি বকনা গরু বিতরণ করা হয়েছে। সোমবার (৪ মে) উপজেলার ২নং তারাছা ইউনিয়নের ফাক্ষ্যং পাড়া মাঠ ও ইউপি কার্যালয় সংলগ্ন মাঠে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব গরু বিতরণ করা হয়।
ওয়ার্ল্ড ভিশন হংকং ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এবং বেসরকারি সংস্থা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (এইচএফ) আয়োজনে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং উপকারভোগীদের হাতে গরুগুলো তুলে দেন। ফাক্ষ্যংগ্রী পাড়ার গ্রাম প্রধান মংক্যসিং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাথোয়াইঅং মারমা, অর্থ সম্পাদক হ্লাছোহ্রী মার্মা, তেঁতুলিয়া পাড়ার গ্রাম প্রধান ক্যনুমং মারমা এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার উবাসাই মারমা।
জুটিমং মারমার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রোয়াংছড়ি এরিয়া প্রোগ্রাম হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের কমিউনিটি উন্নয়ন কর্মকর্তা উনিহ্লা মারমা। প্রকল্পের সার্বিক উদ্দেশ্য তুলে ধরে তিনি জানান, এই কর্মসূচির আওতায় রোয়াংছড়ি উপজেলার ৪টি ইউনিয়নের তালিকাভুক্ত ৩১৪টি অতিদরিদ্র পরিবারের মাঝে পর্যায়ক্রমে মোট ১৫০টি বকনা গরু বিতরণ করা হবে।
উল্লেখ্য, উপকারভোগীদের হাতে তুলে দেওয়ার আগে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রুপন দাশ প্রতিটি গরুর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন।
সেপ্টেম্বর ১৬, ২০২৬
নভেম্বর ২০, ২০২৫
এপ্রিল ২৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।