এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় চরম অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ উঠেছে। ২০২৬ সালের পরীক্ষার্থীদের হাতে ২০২৫ সালের প্রশ্নপত্র তুলে দেওয়ায় কেন্দ্রজুড়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তীব্র উত্তেজনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ২১ এপ্রিল সকাল ১০টায় যথারীতি পরীক্ষা শুরু হয়। এসময় দৌলতপুর উপজেলার নাসিরউদ্দীন বিশ্বাস গার্লস স্কুল এন্ড কলেজের ১৭ জন পরীক্ষার্থীকে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। শিক্ষার্থীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে কক্ষে দায়িত্বরত শিক্ষকদের জানালে তারা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ওই প্রশ্নপত্রেই উত্তর লিখতে নির্দেশ দেন।
পরবর্তীতে বিষয়টি নিয়ে জানাজানি হলে এবং পরীক্ষা শেষ হওয়ার মাত্র কিছুক্ষণ আগে দুপুর ১২টার দিকে কর্তৃপক্ষ ভুল স্বীকার করে প্রশ্নপত্র পরিবর্তন করে দেয়। কিন্তু ততক্ষণে পরীক্ষার নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে যাওয়ায় ওই ১৭ জন শিক্ষার্থী পূর্ণাঙ্গ উত্তর দিতে পারেনি। কাঙ্ক্ষিত সময়ের অভাবে পরীক্ষা দিতে না পেরে অনেক শিক্ষার্থীকে পরীক্ষার কক্ষেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মধ্যেও চরম ক্ষোভ ও আহাজারি লক্ষ্য করা গেছে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তারা চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা কেন্দ্র কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা অনিয়মের বিষয়টি স্বীকার করেন। কর্তৃপক্ষ জানায়, বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে আলোচনা করে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
অসতর্কতা ও গাফিলতির কারণে ১৭ জন শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মুখে পড়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাদারীপুর | ২২ জুলাই, ২০২৬
বান্দরবান | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।