এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ঢাকাস্থ শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা অ্যাসোসিয়েশন’ 'র যাত্রা শুরু হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের জেনায়েদ লামিম শেখ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের হাসান মাহমুদ সাফিন।
মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আল আমিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান রাহাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়াও নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন, নুসরাত জাহান (নৃবিজ্ঞান, ১৬তম আবর্তন), ফারজানা আক্তার ফাহিমা (ম্যানেজমেন্ট, ১৬তম আবর্তন), ফাহাদ ফারাবি (বাংলা, ১৬তম আবর্তন),
সায়েমা হক (এমসিজে, ১৬তম আবর্তন), ফাহিমা আক্তার (মার্কেটিং, ১৬তম আবর্তন), মারিয়া মুরসালিন (পরিসংখ্যান, ১৬তম আবর্তন), মো. রফিকুল ইসলাম তারেক (ইংরেজি, ১৬তম আবর্তন), আমিনা কবির শ্রেষ্ঠা (এমসিজে, ১৬তম আবর্তন) এবং আয়েশা ছিদ্দিকা ফ্লোরিন (অ্যাকাউন্টিং, ১৬তম আবর্তন)।
দপ্তর সম্পাদক হয়েছেন, মো. আদনান (অর্থনীতি, ১৭তম আবর্তন) উপ-দপ্তর সম্পাদক: ইশা মন্ডল (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ১৭তম আবর্তন), মাকসুদ নুর (ইংরেজি, ১৭তম আবর্তন), জাসিয়া আসফি খান (আইসিটি, ১৭তম আবর্তন) এবং আবু হুযাইফা ইসলাম (পদার্থবিজ্ঞান, ১৭তম আবর্তন)।
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হয়েছেন সুবাহ প্রমিথী সমীক্ষা (প্রত্নতত্ত্ব, ১৮তম আবর্তন) এবং উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হয়েছেন সাজিদ রায়হান (মার্কেটিং, ১৮তম আবর্তন)।
অর্থ সম্পাদক হয়েছেন সাখাওয়াত হোসেন শাব্বির (১৬তম আবর্তন) এবং উপ-অর্থ সম্পাদক হলেন সাখাওয়াত হোসেন সাবির (মার্কেটিং, ১৬তম আবর্তন) এবং ইশতিয়াক আহমেদ আবির (আইন, ১৬তম আবর্তন)।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন, মুহাম্মদ রায়হান (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ১৭তম আবর্তন), শাহ পরান হোসেন জীবন (পরিসংখ্যান, ১৭তম আবর্তন), ডোমোনিকা কুপা হালদার (নৃবিজ্ঞান, ১৭তম আবর্তন) এবং ফাহমিদ কাদের (মার্কেটিং, ১৭তম আবর্তন)।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন, প্রান্ত ঘোষ (নৃবিজ্ঞান, ১৭তম আবর্তন), সহ-সাংগঠনিক সম্পাদক: প্রমিত মজুমদার (আইসিটি, ১৭তম আবর্তন), ইশতিয়াক আহমেদ পিয়াল (অ্যাকাউন্টিং, ১৭তম আবর্তন) এবং
সিফত তাজরিমীন হিয়া (প্রত্নতত্ত্ব, ১৭তম আবর্তন)।
কার্যনির্বাহী সদস্য হয়েছেন, মুহাম্মদ শাদমান আলম (প্রত্নতত্ত্ব, ১৯তম আবর্তন),
জান্নাতুন নাজম সাবিহা (মার্কেটিং, ১৯তম আবর্তন),
বিন্ত প্রতিকা (মার্কেটিং, ১৯তম আবর্তন),
শাহাদাত হোসাইন সিয়াম (মার্কেটিং, ১৯তম আবর্তন),
আমিন খান নীরব (অ্যাকাউন্টিং, ১৯তম আবর্তন),
অর্ণব চন্দ্র শীল (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ১৯তম আবর্তন),
রাফিয়া কুদুস নীলা (ম্যানেজমেন্ট, ১৯তম আবর্তন),
মোহাম্মদ সিয়াম (মার্কেটিং, ১৯তম আবর্তন) এবং
আল ওয়ালী সিকদার (সিএসই, ১৯তম আবর্তন)।
নবগঠিত কমিটির সেক্রেটারি হাসান মাহমুদ সাফিন বলেন,
"আমরা শিক্ষার্থীদের পেশাগত উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি একটি শক্তিশালী নেটওয়ার্কিং সিস্টেম ও সহযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে কাজ করব, যেখানে সবাই একে অপরের কাছ থেকে শিখতে পারবে। একই সঙ্গে মেধাগত বিকাশে সহায়তা করা এবং প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপনের লক্ষ্যে আমাদের কার্যক্রম পরিচালিত হবে।"
সভাপতি জেনায়েদ লামিম শেখ বলেন, "বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা হলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এতদিন ঢাকার কোনো অ্যাসোসিয়েশন ছিল না। ঢাকার অনেক শিক্ষার্থীই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। এমতাবস্থায় ঢাকার শিক্ষার্থীদের মধ্যে যেন সুসম্পর্ক বজায় থাকে, একে অপরের বিপদে আপদে যেন সহযোগিতা করতে পারি তার জন্যই আমাদের এই প্রয়াস। এছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ঢাকার শিক্ষার্থীদের সাথে যেন বর্তমান শিক্ষার্থীদের মেলবন্ধন থাকে তার জন্যই আমাদের এই সংগঠনের যাত্রা। সর্বোপরি শিক্ষার্থীদের সার্বিক উৎকর্ষ সাধনের লক্ষ্যেই আমাদের এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় ঢাকা অ্যাসোসিয়েশন গঠন করা।"
উল্লেখ্য, উক্ত কমিটি আগামী একবছরের জন্য দায়িত্ব পালন করবে।
এপ্রিল ২৮, ২০২৪
এপ্রিল ১৯, ২০২৬
জুলাই ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১২ জুলাই, ২০২৬
বান্দরবান | ১২ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১২ জুলাই, ২০২৬
নওগাঁ | ১২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।