এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাই-চট্টগ্রাম সড়কের ব্যাঙছড়ি বেইলি ব্রিজে ইটবোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঘটা এই দুর্ঘটনার ফলে গুরুত্বপূর্ণ সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থেকে ইটবোঝাই একটি মিনি ট্রাক কাপ্তাইয়ের দিকে আসছিল। ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে জায়গা দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে ট্রাকটি সজোরে ব্রিজের রেলিংয়ে ধাক্কা খেয়ে আটকে যায়। ব্রিজের প্রশস্ততা অত্যন্ত কম হওয়ায় ট্রাকটি আটকে পড়ায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার পরপরই কাপ্তাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ট্রাকটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, "খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছেছে। ট্রাকটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। তবে স্বস্তির বিষয় হলো, এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।"
স্থানীয়দের অভিযোগ, কাপ্তাই-চট্টগ্রাম সড়কের ব্যাঙছড়ি বেইলি ব্রিজটি দীর্ঘ দিন ধরেই অত্যন্ত সরু এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ কারণে এখানে নিয়মিতই ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সমস্যা সমাধানে চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগ (সওজ) প্রায় দুই-তিন বছর আগে একটি পাকা ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছিল। কিন্তু পাইলিংয়ের সময় মাটির নিচে বিশাল পাথরের স্তর পাওয়ায় কাজ থমকে যায়। সওজ বিভাগ জানিয়েছে, নতুন নকশা ও টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে দ্রুতই নির্মাণকাজ পুনরায় শুরু করা হবে। তবে নতুন ব্রিজ নির্মিত না হওয়া পর্যন্ত এই সরু বেইলি ব্রিজটি স্থানীয় যাত্রী ও চালকদের জন্য গলার কাঁটা হয়েই রয়ে গেছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।