এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমানের (মুগ্ধ) ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ মনে করছেন, সারা দেশে ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মীর স্নিগ্ধ তার পোস্টে উল্লেখ করেন, বাংলাদেশে রাজনীতিতে নিশ্চিতভাবেই একটি তৃতীয় শক্তির আবির্ভাব ঘটেছে। এটি প্রচলিত দ্বিমুখী রাজনৈতিক কাঠামোর বাইরে নতুন এক সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
তিনি আরও বলেন, এনসিপির এই উত্থান কেবল একটি দলের রাজনৈতিক জয় নয়, বরং এটি তরুণ প্রজন্মের মানসিকতা, প্রত্যাশা এবং রাজনৈতিক চেতনার পরিবর্তনের এক সুস্পষ্ট প্রতিফলন।
আগামী দিনের রাজনীতির গতিপ্রকৃতি নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে মীর স্নিগ্ধ লেখেন, ‘যদি আগামী পাঁচ বছর ধরে এই জনসমর্থনকে সুসংগঠিত, নীতিনিষ্ঠ ও কর্মসূচিভিত্তিক রাজনীতির মাধ্যমে ধরে রাখা যায়, তবে বর্তমান প্রজন্মের কাছে এনসিপি একটি প্রাতিষ্ঠানিক বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। যা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সমীকরণ বদলে দিতে বাধ্য করবে।’
ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা নিয়ে তিনি বলেন, আজ থেকে ১০ বা ১৫ বছর পর যখন জেনারেশন জেড ভোটার ছাড়িয়ে নীতি-নির্ধারক ও অর্থনৈতিক নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হবে, তখন তাদের মূল্যবোধ ও আদর্শ দেশের ক্ষমতার কাঠামোকে প্রভাবিত করবে। তখন রাজনীতি আর ব্যক্তিকেন্দ্রিক বা ঐতিহ্যনির্ভর থাকবে না, বরং অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক কাঠামোর দিকে অগ্রসর হবে।
সবশেষে মীর স্নিগ্ধের মতে, ভবিষ্যতের রাজনীতিতে তারাই প্রাধান্য পাবে, যারা সময়োপযোগী ধারণা, সাংগঠনিক সক্ষমতা এবং নতুন প্রজন্মের সাথে সংযোগ তৈরিতে সফল হবে।
ডিসেম্বর ২৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।