এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে দাপট অব্যাহত রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ মালয়েশিয়াকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ফাহিমা খাতুনের দল। এই দাপুটে জয়ের মধ্য দিয়ে টানা তিন ম্যাচে জয় তথা হ্যাটট্রিক পূর্ণ করল লাল-সবুজ প্রতিনিধিরা। সেই সঙ্গে গ্রুপসেরা দল হিসেবে সেমিফাইনালে পা রাখল টাইগ্রেসরা।
এদিন মালয়েশিয়ার বিপক্ষে মাঠের লড়াইয়ে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৯০ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এর আগে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডকে পরাজিত করে নিশ্চিত করেছিল শেষ চারের টিকিট। আজ মালয়েশিয়ার বিপক্ষে জয়টি মূলত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ব্যবধান গড়ে দেয়।
টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ‘এ’ দল। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় দুপুর ১টায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।
এখন পর্যন্ত অপরাজিত থাকা ফাহিমা খাতুনের দল সেমিফাইনালেও জয়ের এই ধারাবাহিকতা বজায় রেখে ফাইনালে নাম লেখাতে আত্মবিশ্বাসী। এশিয়া কাপের এই আসরে বাংলাদেশের মেয়েদের এমন পারফরম্যান্স দেশের ক্রিকেটাঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে।
জুলাই ৫, ২০২৬
জুন ১৮, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।