এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“হাত ধোয়ার নায়ক হও বা হাত ধোয়ার অভ্যাসে নায়ক হও” এই প্রতিবাদ্য সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।
সভায় স্বাগত বক্তব্যে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মতিয়ার রহমান বলেন,হাত ধোয়া শুধু একটি অভ্যাস নয়, এটি একটি জীবন রক্ষাকারী কর্ম। নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব, যা আমাদের সবার জন্যই জরুরি।
সভায় ইউএনও রাসেল ইকবাল বলেন, হাত ধোয়া সচেতন নাগরিকের অন্যতম পরিচয়। নিজের সুরক্ষা নিশ্চিত করতে হলে হাত ধোয়াকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে। শিশুদের মধ্যে এ অভ্যাস গড়ে তুললে ভবিষ্যৎ প্রজন্ম আরও সুস্থ সমাজ গড়ে তুলবে।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় হাত ধোয়ার প্রায়োগিক (প্র্যাকটিক্যাল) প্রদর্শনী, যেখানে শিক্ষার্থীরা হাত ধোয়ার সঠিক কৌশল অনুশীলন করে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ওসি শাহাজালাল আলম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, ইপিআরসি এনজিও'র ম্যানেজার মোঃ মোবারক হোসেন, মনিটরিং কর্মকর্তা মোঃ মাহামুদুন নবী সরকার এবং ইউনিয়ন সুপারভাইজার সাধন কুমার প্রমুখ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।