এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৮ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বুধন্তী ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল—চান্দুরা ইউনিয়নের মোশারফ মিয়ার ছেলে রাফি (৭) ও একই এলাকার রহিম মিয়ার মেয়ে নাদিরা (৮)। তারা দুজনেই আত্মীয়তার সম্পর্ক ধরে বুধন্তী এলাকায় বেড়াতে এসেছিল।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে শিশু দুইটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের একটি ডোবার পানিতে তাদের নিথর দেহ ভেসে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে স্থানীয় একটি স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতদের মামা মামুন সাংবাদিকদের জানান, “দুপুরে শিশু দুটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দেখি ডোবাতে মরদেহ ভেসে উঠেছে। আমার ভাগিনা ও ভাগনী বেড়াতে এসে লাশ হয়ে ফিরে গেলো। আমরা শোকাহত।”
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
দিনাজপুর | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।