এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলার ৯ নং কানাইপুর ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পরিষদ কর্তৃক আয়োজিত উন্মুক্ত আলোচনা সভায় কানাইপুর ইউপি চেয়ারম্যান শাহ মো: আলতাফ হুসাইনের সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) আবুল কালাম আজাদ।
পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্বাস্থ্যকর্মী, কৃষি কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রধানসহ নানা শ্রেণি-পেশার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। তারা উন্মুক্ত আলোচনায় বাজেট নিয়ে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন।
সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে এ অর্থ বছরের জন্য মোট আয় ধরা হয়েছে ২ কোটি ৫৮ লাখ ৩০ হাজার ৭শত ৭৫ টাকা, মোট ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮০ হাজার ১শত ৬৭ টাকা এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ৫৭ লাখ ৫০ হাজার ৫শত ৯৯ টাকা।
উন্মুক্ত বাজেটে আগামী দিনের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নারীর ক্ষমতায়ন ও ইউনিয়নের ভৌত অবকাঠামো উন্নয়নে। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, এই বাজেট স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিফলন ঘটাবে।
অক্টোবর ৩০, ২০২৫
ফেব্রু ২৯, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।