এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশজুড়ে গুপ্ত সংগঠনের পরিকল্পিত মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে পিরোজপুর জেলা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকেলে জেলা স্টেডিয়াম চত্বর থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এতে বিপুল সংখ্যক ছাত্রদল নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এবং জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন তালুকদার কুমার।
বক্তারা বলেন, পরিকল্পিতভাবে দেশের শিক্ষাঙ্গন ও যুবসমাজকে বিভ্রান্ত করতে গুপ্ত সংগঠনগুলো নানা ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্ট করে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে। তারা এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজকে সজাগ থাকার আহ্বান জানান।
নেতারা আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকার করার যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে। পিরোজপুর জেলা ছাত্রদলসহ দেশের প্রতিটি জেলা, উপজেলা ও শিক্ষা-প্রতিষ্ঠানভিত্তিক ইউনিট থেকে এই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, ছাত্রসমাজ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অক্টোবর ২৫, ২০২৫
জুলাই ২৯, ২০২৫
জুন ১৪, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
জাতীয় | ২২ জুন, ২০২৬
কুমিল্লা | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।