এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের আলীকদম উপজেলার ইউবিএম নামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মুমিন। পরিবেশ আইন ও ইটভাটা নীতিমালা লঙ্ঘনের দায়ে এই পদক্ষেপ নেওয়া হয়। অভিযানের সময় ইটভাটার মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে ফায়ার সার্ভিস সদস্যরা চুল্লিতে পানি ছিটিয়ে ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত করে দেন। এসময় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী, দেশের সব ইটভাটাকে পরিবেশবান্ধব ও নিয়ম মেনে পরিচালনা করতে হবে। অনিয়ম বা পরিবেশ দূষণের প্রমাণ মিললে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।