এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলার ‘সদরপুর প্রেসক্লাব’এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আজীবন সদস্য মো: মোশাররফ হোসেন, আজীবন সদস্য সৈয়দ দেলোয়ার হোসেন, আজীবন সদস্য মো: হুমায়ন কবির।
আরও উপস্থিত ছিলেন সদস্য মো: মোতালেব হাওলাদার, প্রভাত কুমার সাহা, মাসুদুর রহমান, মো: নজরুল ইসলাম (নুরু), মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, রাকিবুল ইসলাম, তোফাজ্জেল হোসেন টিটু, কবির হোসাইন, মো: মামুন অর রশিদ প্রমুখ।
সদরপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও সভাপতি কাজী খলিলুর রহমান এবং তার সহধর্মিনী ও আজীবন সদস্য মিসেস রহিমা খাতুন গত ডিসেম্বর মাসে পবিত্র উমরা পালন করে দেশে ফেরেন। এ উপলক্ষ্যে উপস্থিত সদস্যদের মধ্যে পবিত্র জমজম কুপের পানি এবং খেজুর বিতরণ করা হয় এবং পবিত্র কুরআন থেকে তেলওযাত ও নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর দুরুদ-সালাম পেশ করে বিশেষ মুনাজাত করা হয়। দুআ পরিচালন করেন ক্লাবের সদস্য এবং সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।
সভায় কার্যকরী কমিটির মেয়াদ প্রায় শেষ প্রান্তে, তাই নতুন কমিটি গঠনের বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সদস্যদের জন্য প্রশিক্ষণের আয়োজন এবং ক্লাবকে আরও গতিশীল করতে যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জুলাই ১০, ২০২৪
ডিসেম্বর ২৯, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
আন্তর্জাতিক | ১২ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।