এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে পরিবেশ প্রকল্প ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান। বক্তব্যে তিনি বলেন, "বিশ্ব পরিবেশ দিবসে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের পরিবেশের গুরুত্বকে স্মরণ করতে এবং এর সুরক্ষায় আমাদের দায়িত্ববোধকে জাগ্রত করতে। পরিবেশ আমাদের অস্তিত্বের ভিত্তি—যা আমাদের অক্সিজেন, খাদ্য ও পানীয় জল সরবরাহ করে। কিন্তু পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক সম্পদের অপরিকল্পিত ব্যবহার আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।"
তিনি আরও বলেন, "আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি টেকসই ও সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে। আসুন আমরা প্রতিজ্ঞা করি—প্লাস্টিকের ব্যবহার কমাবো, বৃক্ষরোপণ করবো, পানির অপচয় রোধ করবো এবং পরিবেশবান্ধব জীবন যাপন করবো।"
সভায় আরও উপস্থিত ছিলেন—উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. তোফাজ্জল হোসেন মীর, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দীন, কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপী, ইউপি চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম, মো. নাজিম উদ্দীন, মো. সম্রাট হোসেন এবং আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আগস্ট ৫, ২০২৫
ফেব্রু ২০, ২০২৫
জানু ৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।