এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের ইন্দুরকানীতে জনতার হাতে এক কুখ্যাত চোর আটক হয়েছে। চোরকে ধরে ফেলতে গিয়ে পাল্টাপাল্টি হামলায় আহত হয়েছেন অন্তত চারজন। আহতদের মধ্যে তিনজন স্থানীয় বাসিন্দা ও একজন চোর রয়েছে।
বুধবার (২৫ জুন) রাত ১টার দিকে উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা ধৃত চোরকে পুলিশের হাতে তুলে দেয়। বিষয়টি দুপুরে নিশ্চিত করেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন।
আহতরা হলেন—দক্ষিণ কালাইয়া গ্রামের তন্ময় বিশ্বাস (২৯), গপিনাথ হালদার (৩২), প্রমথ ঢালী (৫৫) এবং আটক চোর রেজাউল গাজী (৫০)। রেজাউল খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আনসার গাজীর ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে কালাইয়ার নোমোরহাট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল দুই অপরিচিত ব্যক্তি। স্থানীয়রা টের পেয়ে চিৎকার দিলে লোকজন ছুটে আসে। এ সময় একজন পালিয়ে যেতে সক্ষম হলেও অপরজন রেজাউল গাজীকে ধরা হয়। তাকে আটক করতে গেলে সে লোহার রড দিয়ে হামলা চালিয়ে তিনজনকে আহত করে। পরে স্থানীয়রা চোরকে ধরে গণপিটুনি দিয়ে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের হাতে তুলে দেয়।
ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন বলেন, “আটক রেজাউল গাজী একজন কুখ্যাত চোর ও একাধিক মামলার আসামি। স্থানীয়রা তাকে ধরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আমরা তাকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
নভেম্বর ১২, ২০২৫
এপ্রিল ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।