এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাজু খাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) নগরকান্দা থানা-পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রাজু খাঁ নগরকান্দা উপজেলার বড় লাউডুবি গ্রামের এলেম খাঁর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি মাদক মামলায় বিজ্ঞ আদালত রাজু খাঁকে তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালতের রায়ের পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদের দিকনির্দেশনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) শুকুর আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে নগরকান্দা থানা-পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামি রাজু খাঁকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এপ্রিল ১৬, ২০২৫
মার্চ ১৫, ২০২৪
অক্টোবর ২২, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মাদারীপুর | ১৭ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৭ অক্টোবর, ২০২৬
ঢাকা | ১৭ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।