এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গোলচক্কর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তরুণরা সবাই ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসহাটি গ্রামের বাসিন্দা।
নিহতরা হলেন—হাসহাটি গ্রামের চয়ন মোল্লা (২৫), নয়ন (২৪) ও সজিব (২৪)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট (শনিবার) রাতে তিন বন্ধু একটি মোটরসাইকেলে চড়ে পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার গোলচক্কর এলাকায় ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে গোলচক্কর এলাকায় একটি দ্রুতগামী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চয়ন মোল্লার মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত নয়ন ও সজিবকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তাদেরও মৃত্যু হয়।
আইনি প্রক্রিয়া শেষে নিহত চয়ন মোল্লার মরদেহ রাতেই পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। অপর দুই বন্ধু নয়ন ও সজিবের মরদেহ রবিবার (৩০ আগস্ট) সকালে নিজ গ্রামের গোরস্থানে দাফন করা হয়েছে। একসঙ্গে বেড়ে ওঠা তিন তরুণের এমন অকাল ও হৃদয়বিদারক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, “দুর্ঘটনাটি ভাঙ্গা থানা এলাকায় ঘটেছে। হাইওয়ে পুলিশ ও ভাঙ্গা থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এদিকে দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় সেটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। বাসটি শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।