মধুখালী প্রেসক্লাবের সভায় মফিজুর রহমান মুবিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দায়িত্বপ্রাপ্ত

পার্থ রায়, মধুখালী প্রতিনিধি, ফরিদপুরঃ
২৮ জুন, ২০২৫ ১০:৫৯ পিএম
শেয়ার করুন:
মধুখালী প্রেসক্লাবের সভায় মফিজুর রহমান মুবিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দায়িত্বপ্রাপ্ত

ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের এক জরুরি সভায় মোঃ মফিজুর রহমান মুবিনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি মনিরুজ্জামান মৃধা মন্নু এবং সভা পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর প্রতিনিধি মোঃ মফিজুর রহমান মুবিন।

সভায় আরও উপস্থিত ছিলেন— সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান মিঞা (দৈনিক আজকের পত্রিকা), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী বিশ্বাস (এশিয়ান টেলিভিশন), প্রচার সম্পাদক মোঃ আবির হোসেন আবু (দৈনিক খেদমত), দপ্তর সম্পাদক মোঃ সহিদুল ইসলাম (দৈনিক নবচেতনা), নির্বাহী সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম জামিল (দেশের বাংলা সংবাদ), মোঃ কামাল মাহমুদ লেলিন (টাইমস নিউজ ৭১), সহপ্রচার সম্পাদক মোঃ রাজিব হোসেন (দৈনিক ডেসটিনি), মোঃ ইদ্রিস আলী (দৈনিক সমাচার), অসীম কুমার দত্ত (আল মুয়াজ্জিন), মোঃ নাজমুল হোসেন (দৈনিক বাঙালি সময়), মোঃ সজিব মোল্যা (দৈনিক মুক্ত খবর), মোঃ বেলাল শেখ (দৈনিক সকালের সময়), মোঃ শাহরিয়ার হোসেন (ইএসবি ২৪ নিউজ), শেখ সালমান আহম্মেদ (দৈনিক মর্নিং পোস্ট), এবং পার্থ রায় (দৈনিক খোলা চোখ ও দৈনিক আলোকিত কণ্ঠ) প্রমুখ।

সভায় জানানো হয়, সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ বর্তমানে চাকরিসূত্রে দেশের বাইরে থাকায় ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুবিনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এছাড়াও, দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করায় সহ-প্রচার সম্পাদক শেখ আব্দুল্লাহর সদস্য পদ স্থগিত করা হয়। সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, টানা তিনটি বা ততোধিক সভায় অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট সদস্যের নির্বাহী সদস্য পদ স্থগিত হবে।

সভায় সদস্যদের নিয়মিত মাসিক চাঁদা প্রদান, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা, এবং সভায় সক্রিয় উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। সর্বশেষে প্রেসক্লাবকে আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও পেশাদারিত্বে সমৃদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।