এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালীতে ২৮ জুন শনিবার বিকেল ৪টায় পৌরসভার গোন্দারদিয়া সাতানের মাঠে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে মাগুরার মোহাম্মদপুর হাডুডু একাদশ ও মধুখালীর লক্ষ্মীনারায়ণপুর হাডুডু একাদশ মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে শেষ পর্যন্ত বিজয়ী হয় লক্ষ্মীনারায়ণপুর হাডুডু একাদশ।
বৃষ্টির পরও শত শত নারী-পুরুষ মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। খেলায় অসাধারণ পারফরম্যান্সের জন্য মোঃ কামরুল হোসেন ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। খেলার ধারাভাষ্য দেন মোঃ হাবিবুর রহমান ও সাংবাদিক সালেহীন সোয়াদ সাম্মি, যা দর্শকদের মাঝে খেলাটি আরও প্রাণবন্ত করে তোলে।
ফাইনাল খেলার সুষ্ঠু পরিচালনা করেন মধুখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ফকির। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী মোল্লা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা বাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি আক্তার হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল আলিম মানিক, সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন বিশ্বাস, ছাত্রদলের উপজেলা সদস্য সচিব সাদ্দাম আরেফিন, যুবনেতা মোঃ রায়হান, মোহাম্মদ মেহেদী হোসেন, মোহাম্মদ আকিদুল ইসলাম, মোহাম্মদ আকরাম হোসেন ও মোঃ লুৎফর রহমান বাবু প্রমুখ।
স্থানীয় ক্রীড়াপ্রেমী ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে ফাইনাল খেলার পরিবেশ ছিল চমকপ্রদ। হাডুডু টুর্নামেন্টের মাধ্যমে এলাকার ক্রীড়া সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিত করার প্রত্যাশা করা হয়েছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
রাঙ্গামাটি | ১২ জুন, ২০২৬
নীলফামারী | ১২ জুন, ২০২৬
ফরিদপুর | ১২ জুন, ২০২৬
নোয়াখালী | ১২ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।