এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাবনা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন "পাবনা জেলা ছাত্র কল্যাণ পরিষদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর" এক বর্ণাঢ্য আয়োজনে নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দিয়েছে। একইসঙ্গে অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ ও ইফতার মাহফিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, যারা সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদের মধ্যে ছিলেন প্রফেসর ড. মোঃ মতিউর রহমান (ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ), মোছাঃ শিউলী আক্তার (সহযোগী অধ্যাপক, মার্কেটিং বিভাগ) এবং মোঃ ফয়সাল ই আলম (সহকারী অধ্যাপক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ)। এছাড়া, বিভিন্ন ব্যাচের ছাত্র উপদেষ্টারা উপস্থিত থেকে নবগঠিত কমিটিকে দিকনির্দেশনা দেন।
নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সোহানুর রহমান (PAD 12) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ রমজান আলী (AIS 14)। তাদের নেতৃত্বে সংগঠনটি আগামী এক বছর পরিচালিত হবে। এছাড়া, সিনিয়র সহ-সভাপতি হিসেবে আনিছুর রহমান (GDS 12), সহ-সভাপতি হিসেবে আবু বকর, সাখাওয়াত হোসেন ও শান্ত কুমার দায়িত্ব পেয়েছেন।
সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ শিহাব চৌধুরী ও মোঃ নিয়ামত উল্লাহ ইমন দায়িত্ব পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে এসএম ইফতেখার, দপ্তর সম্পাদক হিসেবে মোঃ ইয়াছিন মাহবুব রিয়াদ এবং প্রচার সম্পাদক হিসেবে মাসফিকুল হাসান (DM 15) নির্বাচিত হয়েছেন। এছাড়া, ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে তানভীর সুমন, ছাত্রী বিষয়ক সম্পাদক কাকলি কলি পাল, ক্রীড়া সম্পাদক জিকুরুল্লাহ পারভেজ জয় এবং সাংস্কৃতিক সম্পাদক মহিলুন ইসলাম শিহাব দায়িত্ব পালন করবেন।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি সোহানুর রহমান বলেন, "পাবনা জেলা ছাত্র কল্যাণ পরিষদ সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং থাকবে। এটি আমাদের ঐক্যের প্রতীক। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর সংগঠনকে আরও শক্তিশালী করার প্রচেষ্টা চালাবে।"
সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী বলেন, "এই দায়িত্ব যেমন সম্মানের, তেমনি বড় দায়িত্বও। পাবনা জেলার শিক্ষার্থীদের কল্যাণে আমরা কাজ করব এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকব। আশা করি, সবাই আমাদের সহযোগিতা করবেন।"
নবীন শিক্ষার্থীরা আয়োজনটিকে প্রাণবন্ত বলে অভিহিত করেন। তারা বলেন, পাবনার শিক্ষার্থীদের জন্য এটি শুধু একটি সংগঠন নয়, বরং বন্ধুত্ব ও সহযোগিতার প্ল্যাটফর্ম।
অনুষ্ঠানের শেষ ভাগে একসঙ্গে ইফতার অনুষ্ঠিত হয়। এতে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয় এবং সবাই মিলেমিশে সময় কাটান। উপদেষ্টারা শিক্ষার্থীদের আগ্রহ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং নতুন কমিটিকে শুভেচ্ছা জানান।
এই আয়োজনে নতুনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রবীণদের সহযোগিতার মাধ্যমে পাবনা জেলা ছাত্র কল্যাণ পরিষদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আরেকটি সফল আয়োজন সম্পন্ন করল। সংশ্লিষ্টরা আশাবাদী, সংগঠনটি ভবিষ্যতে শিক্ষার্থীদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
ফুটবল | ২৩ জুন, ২০২৬
ফুটবল | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।