এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা প্রশাসন স্কুল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম। সোমবার (৮ জুন) বিদ্যালয়টিতে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের শিক্ষার মান, পাঠদান কার্যক্রম, শ্রেণিকক্ষের পরিবেশ এবং সার্বিক শিক্ষা ব্যবস্থার খুঁটিনাটি পর্যবেক্ষণ করেন। তিনি প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন। একই সঙ্গে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে বিদ্যালয়ের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত হন।
বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন, সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়ে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "তোমাদের মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। তোমরাই আগামীর ভবিষ্যৎ।" এছাড়া শিক্ষকদের উদ্দেশ্যে তিনি পাঠদানে আরও আন্তরিক ও যত্নবান হওয়ার আহ্বান জানান।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, "সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।"
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নভেম্বর ১৪, ২০২৫
জানু ২, ২০২৬
এপ্রিল ১১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।