এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন মধুরচর তিন রাস্তার মোড়ে আলোচিত ও চাঞ্চল্যকর কহেল মুন্সি (৬০) হত্যা মামলার প্রধান আসামি হৃদয় মুন্সি (২৩)–কে গ্রেফতার করেছে র্যাব-৪। রবিবার (২৯ জুন) সকালে র্যাব-৪ এর অধিনায়কের নির্দেশে সিপিসি-৩, মানিকগঞ্জ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
‘বাংলাদেশ আমার অহংকার’—এই স্লোগানকে ধারণ করে র্যাব প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় হৃদয় মুন্সিকে গ্রেফতারের মাধ্যমে আলোচিত এই হত্যা মামলায় এক গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন হলো।
মামলার এজাহার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত কহেল মুন্সির সঙ্গে হৃদয় মুন্সি ও তার পরিবারের দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে ২০২৪ সালের ১১ মার্চ হৃদয়সহ কয়েকজন কহেল মুন্সিকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি প্রচারিত হয়। সিংগাইর থানায় দায়ের করা হয় একটি হত্যা মামলা। এরপর থেকেই র্যাব-৪ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে।
হৃদয় মুন্সি গ্রেফতার এড়াতে বিভিন্ন ছদ্মবেশে আত্মগোপনে ছিল। আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরবর্তীতে সিংগাইর থানার অধিযাচন পত্রের ভিত্তিতে র্যাব-৪ এর আভিযানিক দল মধুরচর তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এপ্রিল ২, ২০২৪
জুন ২২, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল | ২৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২৭ আগস্ট, ২০২৬
রাজবাড়ী | ২৭ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।