এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় বান্দরবানের থানচি উপজেলায় পালিত হয়েছে। শনিবার (৩১ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনিক কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসকে জহির উদ্দিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ গুপ্ত, থানচি থানা উপপরিদর্শক (এসআই) হোসেন মাসুদ এবং প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা।
দিবসটি উপলক্ষে আয়োজিত তামাকবিরোধী রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, তামাকের কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং তরুণ সমাজকে তামাকজাত দ্রব্য থেকে দূরে রাখার লক্ষ্যে সামাজিক ও প্রশাসনিক উদ্যোগ প্রয়োজন। তাঁরা তামাক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরে তামাকবিরোধী মূল্যবোধ গঠনের ওপর জোর দেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।