এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
লালমনিরহাট জেলার গোয়েন্দা শাখার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি পাজেরো জিপ গাড়ী এবং ৫১ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে।
জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের নির্দেশনায়, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাদ আহম্মেদের নেতৃত্বে এসআই ইব্রাহীম হোসেন ও সঙ্গীয় ফোর্স কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজায় বিশেষ অভিযান চালান। অভিযানে একটি পাজেরো জিপ গাড়ী, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ঘ ০২-২৪০৮, থেকে গ্যাস সিলিন্ডারের নিচে বিশেষ কায়দায় তৈরি কাঠের বক্সের ভিতরে রাখা ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে আছেন, আব্দুস সালাম (৩০), কালীগঞ্জ উপজেলার ৭নং চলবলা ইউনিয়নের নিথক গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে এবং হাবিবুর রহমান হাবিব (৩৮), আদিতমারী উপজেলার ৩নং কমলাবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বড় কমলাবাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় এবং অভিযানে ৫১ বোতল ফেনসিডিলসহ একটি পাজেরো জিপ গাড়ী উদ্ধার করা হয়।
ফেব্রু ৫, ২০২৪
সেপ্টেম্বর ২৬, ২০২৪
এপ্রিল ২২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।