এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীতে টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার ১৯ জুন সকাল ৯টা পর্যন্ত) ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস, যা চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ। এতে শহরের নিচু এলাকাগুলোতে হাঁটুপানি জমে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগের ছায়া।
জলাবদ্ধতার কারণে জেলা শহরের জেলা জজ আদালত প্রাঙ্গণ, জজকোর্ট সড়ক, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক, জেলা জামে মসজিদ সড়ক, হাউজিং এস্টেট, বালু মাঠ, মাস্টার পাড়া, খোন্দকার পাড়া, মধুসূদনপুর, লক্ষীনারায়নপুরসহ গুরুত্বপূর্ণ অফিস ও আবাসিক এলাকাগুলোর মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, পৌর এলাকার খালগুলো অবৈধ দখলের কারণে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ রুদ্ধ হয়ে গেছে। ফলে অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এ অবস্থায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগী ও সাধারণ পথচারীদের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে।
শহরের বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, অপরিকল্পিত নগরায়ন, ভরাট হয়ে যাওয়া জলাধার ও অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণে প্রতি বছরই বৃষ্টিতে একই দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত টেকসই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পুরো শহর স্থায়ী জলাবদ্ধতার মুখে পড়বে বলে শঙ্কা তাদের।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, “গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সবচেয়ে বেশি ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীতে। গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, আগামী কয়েকদিনও এমন আবহাওয়া বিরাজ করতে পারে।”
এদিকে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ জানান, “জলাবদ্ধতা নিরসনে একাধিকবার বৈঠক করা হয়েছে। আমরা বিষয়টি অগ্রাধিকার দিয়ে দেখছি। তবে জনগণেরও সচেতনতা ও সহযোগিতা জরুরি।”
স্থানীয়রা আশাবাদী, দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা হলে নোয়াখালীবাসী বার্ষিক এই দুর্ভোগ থেকে কিছুটা হলেও মুক্তি পাবে।
মে ৩০, ২০২৪
জুন ২৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।