এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি গঠিত হয়েছে। রোববার (২২ জুন) বিকেলে উপজেলা সদরের দারুল হুদা নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন মুফতি আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আত্রাই উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান। তিনি বলেন, “সমাজ পরিবর্তনের জন্য আমাদের একযোগে কাজ করতে হবে এবং ইসলামের আদর্শ ছড়িয়ে দিতে হবে।” এছাড়াও তিনি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর জোর দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
নওগাঁ জেলা ইসলামী আন্দোলনের সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, উপজেলা শাখার সহ-সভাপতি ছাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, সোহরাব আলী মোল্লা, নাহিদ হোসেন বিপ্লব, মুফতি ইসমাঈল হোসেন ও মাওলানা ঈমান আলী প্রমুখ।
সম্মেলনের শেষ পর্বে সর্বসম্মতিক্রমে মুফতি আমিনুল ইসলামকে সভাপতি ও মাওলানা আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট পাঁচুপুর ইউনিয়ন শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।
নভেম্বর ১৩, ২০২৪
নভেম্বর ১১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।