এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার সমর্থনে আখাউড়ায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল রাজনৈতিক র্যালি। উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে শনিবার (২১ জুন) বিকেলে এ র্যালি বের হয়।
র্যালিটি আখাউড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিতে অংশগ্রহণকারীদের স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা শহর।
স্থানীয় নেতারা জানান, এ র্যালি শুধু একজন প্রার্থীর পক্ষে সমর্থনের প্রকাশ নয়, বরং বিএনপির অভ্যন্তরীণ ঐক্যের একটি শক্তিশালী প্রতিচ্ছবি।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দলের ভেতরের গ্রুপিং ও বিভাজন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, "বিপদের সময় যারা দলের পাশে ছিল না, তারাই এখন ত্যাগী নেতা সেজে মাঠে নেমেছেন। যারা একসময় আওয়ামী লীগের ছায়ায় সুবিধা নিয়েছেন, তাদের মুখে দলীয় ত্যাগের গল্প শুনে শুধু হাসিই পায় না, কষ্টও লাগে।"
তবে বক্তারা সবাইকে ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, “ভেদাভেদ ভুলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে সবাইকে এক প্ল্যাটফর্মে এসে রাজনীতি করতে হবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এ সময় নেতারা দলের সকল স্তরের কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন।
ফেব্রু ২১, ২০২৬
আগস্ট ৭, ২০২৫
সেপ্টেম্বর ২৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১ আগস্ট, ২০২৬
বরিশাল | ১ আগস্ট, ২০২৬
বরিশাল | ১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।