সাভারে ৫০পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা সহ ০২জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

রবিউল ইসলাম, আশুলিয়া প্রতিনিধি, ঢাকাঃ
২৬ এপ্রিল, ২০২৬ ৩:৫৮ পিএম
শেয়ার করুন:
সাভারে ৫০পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা সহ ০২জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের কড়া নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। সাভার মডেল থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তারা। 

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযানগুলো পরিচালিত হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় প্রথম অভিযানটি চালান। এ সময় মোঃ রিপন মিয়া (২২) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা। 

গ্রেফতারকৃত রিপন মিয়া টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সরিষাজানি গ্রামের মোঃ কামরুজ্জামান ও সাহেরা বেগমের ছেলে। সে বর্তমানে সাভারের গেন্ডা টিয়া বাড়ি এলাকায় আলমগীর নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।

একই দিন রাত পৌনে ১১টার দিকে এসআই (নিঃ) মোঃ আঃ হাইয়ের নেতৃত্বে ডিবির আরেকটি দল সাভার মডেল থানাধীন দক্ষিণ শ্যামপুর এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে। এ সময় মোঃ আঃ জলিল (৬৫) নামের আরেক বৃদ্ধ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০০ গ্রাম গাঁজা, যার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা। গ্রেফতারকৃত আঃ জলিল সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকারই মৃত আঃ রহমান ও মৃত রুপবানুর ছেলে।

ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।