এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় বহুল আলোচিত ইয়াসমিন হত্যাকান্ডের স্মরনে নারী নির্যাতন, নারীদের প্রতি সকল বৈষম্যের প্রতিবাদে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
শনিবার দুপুরে বাংলাদেশ সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আয়োজনে উপজেলার মুন্সেফ কোর্ট চত্বরে এ উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী মানবন্ধনে বক্তারা সম্পত্তির উত্তরাধিকার, সমকাজে সমমজুরীসহ সকল ক্ষেত্রে নারী-পুরুষ বৈষম্য দূরীকরণ,নারী নির্যাতন বন্ধ করা,সর্বক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিৎকরণ,ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি,জুলাই-আগস্ট অভ্যুত্থানে সকল হত্যাকান্ডের বিচার, ক্ষতিপূরণ প্রদান; চাঁদাবাজী, দখলদারিত্ব ও সহিংসতা বন্ধের দাবী জানান। সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহমুদা হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন এডভোকেট একরাম আলী সিকদার,সুবাস মন্ডল প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী সাঈদ মাসুদ,সহকারী অধ্যাপক মোঃ হেদায়েত হোসেন,সংগঠনের নেতৃবৃন্দ,নানা শ্রেণি পেশার লোকজন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।