এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ মার্চ) বাদ আছর সালথা উপজেলা যুবদল নেতা ও আটঘর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাসান আশরাফের আয়োজনে আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামের আব্দুর রহমান হাফিজিয়া মাদ্রাসা মাঠে প্রায় পাঁচ হাজার মানুষের উপস্থিতিতে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিঠু। এতে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, মনিরুজ্জামান হুমায়ুন খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহিদুল হাসান লাভলু, উপজেলা বিএনপি নেতা আব্দুর রফ মাতুব্বর, মাজারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দলকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ফেব্রু ১০, ২০২৬
ডিসেম্বর ৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাজবাড়ী | ৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।