এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সমবায় সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সমবায়ে গতিশীলতা আনয়নে প্রতিবছরের ন্যায় এবছরও জাতীয় সমবায় দিবস পলিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”। শনিবার (২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সকাল ১১ টায় জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলণ করা হয়। পরে উপজেলা চত্বর থেকে একটি মনোজ্ঞ র্যালী বের করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় অফিসার মোঃ নূর এ এলাহীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল মামুন। এ ছাড়াও বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মোমেন, মিসেস রহিমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সৌরভ চক্রবর্তী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, কাজী খলিলুর রহমান। এছাড়াও বিভিন্ন সমবায় সমিতির সদস্য, সংবাদকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নভেম্বর ৮, ২০২৪
অক্টোবর ৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
বরিশাল | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।