এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর শহরের মদনখালীর স্লুইসগেট এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর উদ্ধার হলো ফাহাদ আহমেদ (২০) নামের সেই কলেজছাত্রের মরদেহ।
সোমবার দুপুর আড়াইটার দিকে একই এলাকা থেকে পানিতে ভাসমান অবস্থায় ওই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গত রোববার দুপুর ১টার দিকে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে ওই কলেজছাত্র নিখোঁজ হন।
নিখোঁজ ফাহাদ একই শহরের টেপাখোলা এলাকার মো. হোসেন আহমেদের ছেলে বলে জানা গেছে। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ৈই।
তিনি বলেন, 'সোমবার দুপুরে স্থানীয়রা ভাসমান অবস্থায় ওই কলেজছাত্রের মরদেহ দেখে আমাদের খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে আমরা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি।'
সেপ্টেম্বর ১, ২০২৪
এপ্রিল ৭, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।