এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে আনোয়ারা-হামিদা চক্ষু হাসপাতালের উদ্যোগে একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) আকোটেরচর ভূমি অফিস চত্বরে আয়োজিত এ ক্যাম্পে ৬ শতাধিক রোগী চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন।
ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগের সার্বিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই শিবিরে নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। রোগীদের মধ্যে ছানি পড়াসহ বিভিন্ন চক্ষু সমস্যার চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থপতি মুজাহিদ বেগ বলেন, “আজকের ক্যাম্প থেকে ৬ হাজার রোগীকে সেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৫শ’ ছানি পড়া রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে।” তিনি আরও জানান, আনোয়ারা-হামিদা হাসপাতাল থেকে ইতিমধ্যে ৩৫ হাজার ছানিপড়া রোগীর সফল অপারেশন সম্পন্ন করা হয়েছে।
তিনি বলেন, “আগামী ৩ মাসে ফরিদপুর-৪ আসনের প্রতিটি ইউনিয়নে চক্ষু চিকিৎসা শিবির আয়োজন করা হবে। আমাদের লক্ষ্য হলো, স্বল্পমূল্যে ছানি অপারেশনের মাধ্যমে গরীব ও অসহায় মানুষের চোখে আলো ফিরিয়ে এনে মানবতার সেবা করা।”
এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, এই কার্যক্রম অব্যাহত রাখতে হলে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।
নভেম্বর ১৭, ২০২৫
জানু ৭, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
বিনোদন | ২৩ জুন, ২০২৬
পিরোজপুর | ২৩ জুন, ২০২৬
বান্দরবান | ২৩ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।