এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছারছীনা দরবার শরীফের ১৩৫তম ইছালে ছওয়াব মাহফিল উপলক্ষে গত ২৯ নভেম্বর শনিবার রাতে পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী দরবারে আগমন করেন।
তিনি আমীরে হিযবুল্লাহ ও হযরত পীর সাহেব শাহ আবু নছর মোহাম্মদ নেছারুদ্দীন হুসাইন (দাঃবাঃ)-এর সঙ্গে সৌহার্দপূর্ণ সাক্ষাতে মিলিত হন। এ সময় বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর হযরত ছোট হুজুরও উপস্থিত ছিলেন।
শামীম সাঈদীর সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা আমীর মো. আবুল কালাম আজাদ, সৌদি প্রবাসী হাফেজ আব্দুস সালাম মাদানী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আবদুল রশিদ, সরকারি সেক্রেটারি ও পৌর সভাপতি মাওলানা মো. জহিরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সাইদুর রহমান, সফরসঙ্গী মাওলানা সাইফুর রহমান এবং আদর্শ শিক্ষক পরিষদের উপজেলা সভাপতি সহকারী অধ্যাপক মো. ইমরান হোসাইনসহ উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ।
পরে আলহাজ্ব শামীম সাঈদী ও দলীয় নেতারা মরহুম পীর সাহেবদের মাজার যিয়ারত করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে মুনাজাত করেন।
সেপ্টেম্বর ২, ২০২৫
ডিসেম্বর ৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।