এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাসপাতালের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি শুরু হয়।
কর্মবিরতি চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন হাসপাতালের ব্লাড ব্যাংকের ইনচার্জ মোফাজ্জল হোসেন। সেখানে উপস্থিত ছিলেন প্যাথলজি বিভাগের ইনচার্জ নুরুল আলম রাসেল, সিনিয়র প্যাথলজিস্ট গোপাল চন্দ্র রায়, মেডিকেল টেকনোলজিস্ট মো. ওবায়দুল্লাহ, রেডিও থেরাপিস্ট মো. আবুল কাশেম, ফার্মাসিস্ট মোবারক হোসেন, জাহিদুল ইসলাম, মোহাম্মদ সানাউল্লাহসহ আরও অনেকে।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা নিরবচ্ছিন্নভাবে সেবা দিয়ে আসছেন। তাঁদের দাবি—অবিলম্বে ১০ম গ্রেড বাস্তবায়ন। বক্তারা সতর্ক করে বলেন, দাবির বাস্তবায়ন না হলে আগামী ৪ ডিসেম্বর ২০২৫ থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু হবে।
কর্মবিরতির কারণে হাসপাতালের প্যাথলজি, ব্লাড ব্যাংক, ফার্মেসি, রেডিও থেরাপি, রেডিওলজি, ফিজিওথেরাপি, ডেন্টাল, মাইক্রোবায়োলজি (কলেজ), কলেজ সার্ভিস ল্যাব, ফরেনসিক ও ফিজিওলজি বিভাগের সেবা কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হয়।
সেপ্টেম্বর ১৮, ২০২৫
এপ্রিল ৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ঢালিউড | ৩১ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ৩১ আগস্ট, ২০২৬
আইন আদালত | ৩১ আগস্ট, ২০২৬
সারাদেশ | ৩১ আগস্ট, ২০২৬
বিনোদন | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।