এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম)–এর নির্দেশনায় আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে আশুলিয়া থানার মধ্য গাজিরচট এলাকায় অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন মোঃ সরাফত আলী (৫০) এবং মনির হোসেন (৩০)। মোঃ সরাফত আলীর বাড়ি মধ্য গাজিরচটের খন্দকার মসজিদ গলিতে। অন্যদিকে মনির হোসেন বাগেরহাটের কচুয়া উপজেলার মসনি এলাকার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে আশুলিয়ার মধ্য গাজিরচটে জাহাঙ্গীরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান।
এপ্রিল ২৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।