এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘ প্রতীক্ষার পর আসন্ন নগরকান্দা উপজেলা বিএনপির সম্মেলন ঘিরে গোটা উপজেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এক দশকেরও বেশি সময় পর এই রাজনৈতিক জমায়েত ঘিরে নেতা-কর্মীদের মাঝে দেখা গেছে প্রাণচাঞ্চল্য, উদ্দীপনা ও নতুন নেতৃত্ব গঠনের প্রত্যাশা।
উপজেলার বিভিন্ন স্থানে ঝুলছে ব্যানার-ফেস্টুন। পাশাপাশি চলছে উঠান বৈঠক, মতবিনিময় সভা এবং সমর্থন আদায়ের প্রচেষ্টা। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা তাঁদের পছন্দের প্রার্থীদের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন পুরোদমে। সক্রিয় হয়েছেন তরুণ ও নতুন মুখরাও—এদের কেউ কেউ এবারই প্রথমবারের মতো নেতৃত্বে আসার আশায় মাঠে নেমেছেন।
স্থানীয় এক বিএনপি নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “দীর্ঘদিন পর উপজেলা পর্যায়ে সম্মেলন হতে যাচ্ছে। আমরা চাই একটি গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক সম্মেলনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হোক।” জেলা বিএনপির নেতারাও সম্মেলন সফল করতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
তবে সম্মেলন ঘিরে লবিং ও তদবিরও চলছে জোরেশোরে। কেউ কেউ ক্ষমতাসীন প্রভাবশালী মহলের আশীর্বাদ পাওয়ার চেষ্টা করছেন, এমন অভিযোগ উঠেছে। এ বিষয়ে এক জ্যেষ্ঠ নেতা বলেন, “আমরা চাই সবকিছু দলের গঠনতন্ত্র অনুযায়ী হোক। ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি নয়, আদর্শ ও যোগ্যতার ভিত্তিতেই নেতা নির্বাচন হওয়া উচিত।”
সাধারণ কর্মীরা বলছেন, তারা এমন নেতৃত্ব চান যারা শুধু দলের স্বার্থ নয়, জনগণের অধিকার ও স্থানীয় সমস্যাগুলোর প্রতিও আন্তরিক হবেন। তাঁদের প্রত্যাশা, এই সম্মেলনের মাধ্যমে গঠিত হবে একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও জনবান্ধব উপজেলা বিএনপি কমিটি।
বিশেষ করে বিলুপ্ত উপজেলা ও পৌর বিএনপির পুরাতন কমিটির স্থলে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রচার, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ এবং লবিং। যার ফলে তৃণমূলে সৃষ্টি হয়েছে এক ধরনের রাজনৈতিক উন্মাদনা।
উপজেলা বিএনপির আহ্বায়ক (সভাপতি) পদে প্রার্থী হয়েছেন চারজন। তাঁরা হলেন— সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সহ-সভাপতি মাহবুব আলী মিয়া এবং সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু।
সাধারণ সম্পাদক (সদস্য সচিব) পদে আলোচনায় রয়েছেন তিনজন। তারা হলেন— সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সাবেক যুগ্ম সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা এবং সাবেক দপ্তর সম্পাদক মো. গোলাম মোস্তফা।
এদিকে পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতেও প্রতিযোগিতা তুঙ্গে। আহ্বায়ক পদে প্রচার চালাচ্ছেন আলীমুজ্জামান সেলু, আসাদুজ্জামান আসাদ ও হেলালউদ্দিন হেলাল। সাধারণ সম্পাদক পদে লড়ছেন ফকরুজ্জামান ফকো, ইকবাল হোসেন ও আবুল হাসান মুন্সী। যুগ্ম সম্পাদক পদে প্রচারে রয়েছেন মামুন মুন্সী। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মাহামুদুল হাসান সুজন ও একে আজাদ রহমান।
সব মিলিয়ে সম্মেলনকে কেন্দ্র করে নগরকান্দায় বিরাজ করছে এক ধরনের রাজনৈতিক উৎসবের আমেজ। নেতাকর্মীদের প্রত্যাশা, এই সম্মেলনের মধ্য দিয়ে দল আরও সুসংগঠিত ও গতিশীল হয়ে উঠবে, যা আগামীর আন্দোলন-সংগ্রামে বড় ভূমিকা রাখবে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ২৩ জুন, ২০২৬
ঢাকা | ২৩ জুন, ২০২৬
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।