এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নির্মাণাধীন একটি ভবনের পঞ্চম তলা থেকে পড়ে মো. আলাউদ্দিন (৩৭) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আলাউদ্দিন কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের গাজীরবাগ গ্রামের বড় বাড়ির মোহাম্মদ উল্যার ছেলে।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোড এলাকার ‘নাহার টাওয়ার’ নামের একটি নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে আলাউদ্দিন নির্মাণাধীন নাহার টাওয়ারের পঞ্চম তলায় গাঁথুনির কাজে অংশ নেন। সেখানে তিনি এক মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন। কাজ চলাকালে অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে যান এবং গুরুতরভাবে আহত হন। সাথে সাথে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু কাউছার বলেন, “দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে শ্রমিক আলাউদ্দিন মারা যান। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অক্টোবর ২৫, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
চট্টগ্রাম | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।