এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (২৫ জুন) সকাল ১০টায় পিরোজপুর সদর উপজেলার তেজদাসকাঠি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কয়েক শতাধিক গাছ রোপণের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য শেখ হাসানুল কবির লীন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুস সালামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তব্যে কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি ৩১ দফা কর্মসূচির আওতায় পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় যাক বা না যাক, দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা এই বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবে মরুভূমিতে নিমগাছ রোপণ করেছিলেন, সে কারণে সেখানে নিমগাছ ‘জিয়াট্রি’ নামে পরিচিত। আমরাও নিমসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করছি।”
তিনি আরও বলেন, “বিগত সরকার পরিবেশকে ভয়াবহভাবে ধ্বংস করেছে। আমরা দেশকে রক্ষা করতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই কার্যক্রম শুরু করেছি এবং তা অব্যাহত থাকবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।