এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুরে স্ত্রী’র স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের গড়ঘাটা গ্রামে।
অনশনে বসা তরুণী জানান, তিনি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার হাফিজ মিয়ার মেয়ে তানিসা তাবাসসুম। তার দাবি, গড়ঘাটা গ্রামের আজহার আলী শেখের ছেলে আব্দুল্লাহ শেখের সঙ্গে প্রেমের সম্পর্কের একপর্যায়ে তিনি ইসলামি শরীয়ত অনুযায়ী বিয়ে করেন। কিন্তু বর্তমানে আব্দুল্লাহ তাকে অস্বীকার করে অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছেন।
তানিসার অভিযোগ, “গত রোজার ঈদের দিন আব্দুল্লাহ আমাকে বাসায় ডেকে নেয়। সে সময় বাসায় কেউ না থাকায় আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয় এক হুজুরকে ডেকে আমাদের বিয়ে পড়ায়। এরপর আমরা স্বামী-স্ত্রীর মতো এক সপ্তাহ একসঙ্গে থাকি। পরে জানতে পারি সে অন্যত্র বিয়ে করতে যাচ্ছে। ফোন দিলে সে যোগাযোগ বন্ধ করে দেয় এবং তালাকের হুমকি দেয়।”
এই পরিস্থিতিতে গত ৩ জুন তানিসা আব্দুল্লাহর গ্রামের বাড়িতে এসে অনশন শুরু করেন। কিন্তু পরিবারের সদস্যরা ঘর তালা দিয়ে পালিয়ে যান। পরে সাংবাদিক ও স্থানীয়রা জড়ো হলে তরুণীর ওপর ক্ষিপ্ত হন পরিবারের সদস্য ও গ্রামবাসী।
স্থানীয় এক ব্যক্তি বলেন, “এই ধরনের ঘটনা এখানে আগে কখনো ঘটেনি। মেয়েটির কাছে যদি কাবিননামা বা বিয়ের বৈধ কোনো প্রমাণ থাকে, তাহলে স্থানীয়ভাবে বসে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।”
অন্যদিকে, আব্দুল্লাহ শেখের মা বলেন, “ওই মেয়েকে আমরা চিনি না। আমার ছেলে ওই এলাকায় চাকরি করেনি। যদি সে আমার ছেলের স্ত্রী হয়, তাহলে কাবিননামা দেখাক। দেখাতে পারলে আমরা তাকে মেনে নেব।”
এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, “ঘটনাটি শুনেছি। এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১০ আগস্ট, ২০২৬
পরীক্ষা | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।