এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বরযাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে সদর উপজেলার ব্রাহ্মণকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুল হান্নান হাওলাদার (৫৫)। তিনি সদর উপজেলার মূলগ্রাম এলাকার আব্দুল কাদের হাওলাদারের ছেলে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি বৌভাত অনুষ্ঠান শেষে মেয়ের পক্ষের আত্মীয়-স্বজনরা বাসযোগে দুর্গাপুর চুঙ্গাপাশায় ফিরছিলেন। পথিমধ্যে ব্রাহ্মণকাঠী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি উল্টে যায় এবং ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিন জানান, “আমাদের হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়। আহতদের মধ্যে ২৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আটজনকে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
এ বিষয়ে পিরোজপুরের জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের উপজেলার অ্যাম্বুলেন্সগুলোকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয় এবং আহতদের হাসপাতালে আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে প্রশাসন।
অক্টোবর ১৩, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।