এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিগত ১৭ বছর ধরে তাঁর মায়ের ওপর যে অন্যায় ও নির্যাতন চালানো হয়েছে, তার প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও প্রতিশোধ না নিয়ে দেশের সকলকে ঐক্যবদ্ধ করার কথাই তাঁর মা বলতেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করতে এবং তাঁদের মহান আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের আবেগঘন বক্তব্যের পর প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের পরিবার ও দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম—গেল ১৭ বছর আপনার ওপর যে অন্যায়-অত্যাচার হয়েছে, আমি কি সেই নির্যাতনের প্রতিশোধ নেব? সেই ক্ষমতা আমার আছে। তবে আমার বিশ্বাস, আমার মা আমাকে বলতেন—প্রতিশোধ নয়, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। আমার ছোট ভাইকেও একই প্রশ্ন করলে সে-ও মায়ের মতোই একই উত্তর দিতো।”
দেশে দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্যের ডাক দিয়ে তারেক রহমান আরও বলেন, “জাতিকে বিভক্ত করে দেশকে কোনোভাবেই সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই গণ-অভ্যুত্থানে প্রত্যেকের ত্যাগের যথাযথ মূল্যায়ন করা হবে, তবে তার মানে এই নয় যে কাউকে বঞ্চিত করে তা করা হবে।”
জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণ সভায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সংসদ সদস্যগণ, দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা এই সম্মেলনে অংশ নেন।
ডিসেম্বর ২৩, ২০২৫
ফেব্রু ২৩, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১২ অক্টোবর, ২০২৬
ভারত | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।