এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল, পরিবহন ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের চালক নিহত হয়েছে এবং আরোহী বন্ধু আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভাঙ্গা উপজেলার মাধবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন মিয়ার(২০) বাড়ি ভাঙ্গা উপজেলার মাধবপুর গ্রামে। সে ওই গ্রামের এমারত মিয়ার পুত্র। অপরদিকে তার সঙ্গীয় আহত সজীব মিয়াকে ভাঙ্গা থেকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশংকাজনক।
এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ আবু সালেহ ছামি জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে নিহত ও আহতকে উদ্ধার করি এবং দুর্ঘটনার সময় পিকআপটি খাদে পড়ে যাওয়ায় এটিকে রেকার দিয়ে তুলে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। ঘাতক পরিবহনটি পালিয়ে যায় । মটর সাইকেলটি দুমড়েমুচড়ে গিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গতঃ গত দুই দিনে ২ মোটরসাইকেল আরোহী সহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হলো।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
দিনাজপুর | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।