এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজশাহীর পুঠিয়া উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলামের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এই হামলা চালানোর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ জুন) দুপুরে পুঠিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আবদুল হান্নান। তিনি অভিযোগ করেন, রফিকুল ইসলাম এবং তার সহযোগীরা তার বাড়িতে হামলা চালিয়ে জিনিসপত্র ভাঙচুর করে এবং রান্নাঘর, খড়ের ঘর ও একটি ছোট ঘরে আগুন ধরিয়ে দেয়।
আবদুল হান্নান জানান, হামলাটি শুরু হয় নন্দনপুর বাজারের একটি চায়ের দোকানে। সেখানে তার ছেলে তুষার আহমেদ মামাতো ভাইয়ের সঙ্গে বসে ছিলেন, তখন রফিকুল ইসলামের সঙ্গে চোখাচোখি হওয়ার পর রফিকুল তাকে মারধর করেন। এই ঘটনার কিছুক্ষণ পরেই রফিকুল তার দলবল নিয়ে আবদুল হান্নানের বাড়িতে হামলা চালান।
তিনি বলেন, “আমি তখন বড় ছেলেকে নিয়ে পাশের একটি চাতালে লুকিয়ে পড়ি। হামলাকারীরা আমার বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। আগুনে দুটি ছাগল ও একটি গরু পুড়ে যায়। পরে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।”
অন্যদিকে, অভিযুক্ত রফিকুল ইসলাম চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, “হান্নান আওয়ামী লীগের সমর্থক হলেও তিনি রাজনৈতিকভাবে সক্রিয় নন, শুধু ভোট দেন।”
স্থানীয় যুবক ইকবাল হোসেন জানান, “তুষার ও তার মামাতো ভাই দোকানে হাসাহাসি করছিলেন, রফিকুল ইসলাম মনে করেছিলেন তাকে উদ্দেশ্য করে হাসাহাসি করা হয়েছে। এরপর তিনি তুষারকে মারধর করেন।”
এদিকে, পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) দুলাল হোসেন জানান, “আবদুল হান্নান থানায় একটি এজাহার দিয়েছেন, রফিকুল ইসলামকে প্রধান আসামি করে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।”
সেপ্টেম্বর ১৪, ২০২৫
অক্টোবর ২৫, ২০২৫
জানু ৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ১০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।